পটুয়াখালী নামের উৎপত্তি যেভাবে হয়েছে
পটুয়াখালী নামের উৎপত্তি যেভাবে হয়েছে
প্রবন্ধকার ও বরিশালের ইতিহাস-গ্রন্থের লেখক সিরাজ উদ্দিন আহমেদ মতে,স্থানীয়দের দ্বারা 'নটুয়া' নামে পরিচিত পর্তুগিজ জলদস্যুরা পটুয়াখালী শহরের উত্তরে অবস্থিত ভরণী খাল দিয়ে এসে আশেপাশের অঞ্চলে লুণ্ঠন চালাতো।
'নটুয়া' জলদস্যুরা এই খাল দিয়ে আসতো বলে খালটি 'নটুয়ার খাল' নামে পরিচিতি লাভ করে। কালক্রমে 'নটুয়ার খাল' নামটি 'পটুয়ার খাল' নামে বিবর্তিত হয়।
এখান থেকেই 'পটুয়াখালী' নামটির উৎপত্তি বলে মনে করা হয়। ১৯৮০ সালে শেরেবাংলা টাউন হলে অনুষ্ঠিত "পটুয়াখালী জেলার ইতিহাস ও ঐতিহ্য" শীর্ষক সেমিনারে অধিকাংশ বক্তা সিরাজ উদ্দিন আহমেদ এই মতকে সমর্থন করেন।
অপর সূত্রমতে, দেবেন্দ্রনাথ দত্তের পতুয়ার খাল কবিতাটির নাম থেকে 'পটুয়াখালী' নামটি এসেছে।
পটুয়াখালী নামকরণের অপর দুটি মত হচ্ছে– এই অঞ্চলে বসবাসকারী পটুয়াদের (যারা হাতে মৃৎপাত্র তৈরি করে তাতে নানা ধরনের পট বা ছবির সন্নিবেশ ঘটায়) থেকে 'পটুয়াখালী' নামের উৎপত্তি হয়ে থাকতে পারে অথবা পেট-আকৃতির খাল বেষ্টিত এলাকাই হয়তো 'পেটুয়াখালী' এবং পরবর্তীতে 'পটুয়াখালী' নামে অভিহিত হয়। তবে এই দুটি অভিমতের কোনো জোরালো সমর্থন মেলেনি।


কোন মন্তব্য নেই